,

৯ বছর বয়সী  সৎ মেয়েকে ধর্ষণের পর হত্যা: বাবার মৃত্যুদণ্ড

news-image

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস :বাগেরহাটের শরণখোলায় নয় বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অপরাধে আলামিন (৩৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নিহত শিশু শরণখোলা উপজেলার রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

আজ বুধবার (১৮ জুলাই) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. হাফিজুর রহমানের আদালতে এই রায় ঘোষণা করেন। একই সাথে আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলামিন, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৬ সালে শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে আলামিনের সাথে মায়ার মা স্বামী পরিত্যাক্তা পুতুল বেগমের বিয়ে হয়। শিশু মায়া আক্তার ২০১৬ সালের ২০ ডিসেম্বর বিকেলে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন রাতে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ আলামিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার দায় স্বীকার করে। পরে আসামির দেওয়া স্বীকারোক্তিতে মঠেরপাড়া এলাকার ধান ক্ষেত থেকে মায়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশু মায়ার নানা দুলাল হাওলাদার বাদী হয়ে শরণখোলা থানায় আলামিনকে আসামি করে একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শরণখোলা থানার উপপরিদর্শক এসআই আমির হোসেন ২০১৭ সালের ২১ এপ্রিল আলামিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানিতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই দণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট খান সিদ্দিকুর রহমান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে