,

‘ভাইজান’-এর জন্য অপেক্ষা বাড়লো

news-image

বিনোদন ডেস্ক:
রোজার ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পায় সুপারস্টার শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’। প্রথম বাংলাদেশী নায়ক হিসেবে অন্য দেশের ঈদের বাজারে তিনি বেশ সাফল্য পান। ভারতীয় গণমাধম সূত্রে জানা যায়, ‘ভাইজান এলো রে’ পশ্চিমবঙ্গে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে এবং ব্যবসার দিক দিয়েও ভালো করেছে। এবার সাফটা চুক্তিতে নিজের দেশেই আসতে চলেছেন ভাইজান শাকিব।

কথা ছিলো আগামী শুক্রবার তথা ২০ জুলাই বাংলাদেশে মুক্তি পাবে ‘ভাইজান এলো রে’। কিন্তু অপ্রত্যাশিত কারণে সেটা হচ্ছে না। আগামী ২৭ জুলাই নিজের দেশের প্রেক্ষাগৃহে আসবেন শাকিব। অর্থাৎ দর্শকমনে ‘ভাইজান’-এর জন্য অপেক্ষা বাড়লো।

‘ভাইজান এলো রে’ ছবির মুক্তি পেছানোর তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশে এর পরিবেশক এসকে মুভিজ ইন্টারন্যাশনাল। বুধবার (১৮ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটি তাদের ফেসবুকের মাধ্যমে ‘ভাইজান’-এর মুক্তির চূড়ান্ত তারিখ জানিয়ে একটি পোস্ট দেয়। সেখানে বলা হয়, অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ ২০ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৭ জুলাই মুক্তি পাবে।’ভাইজান এলো রে’ ছবির গানের দৃশ্যে শাকিব ও পায়েল

এদিকে গত সোমবার (১৬ জুলাই) রাতে ‘ভাইজান এলো রে’ বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র লাভ করে। সেন্সর বোর্ড সদস্যদের কাছ থেকে ছবিটি ভূয়সী প্রশংসাও পায়। এর আগে তথ্য মন্ত্রণালয় থেকে ছবিটি মুক্তির জন্য অনুমোদন পায়।

‘ভাইজান এলো রে’ পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরো আছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, রজতাভ দত্ত প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে