রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক, অতঃপর…

news-image

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এক যুবক। পরে বিয়ের জন্য চাপ দিলে বাড়ি থেকেই পালিয়ে যান ওই প্রেমিক। এ কারণে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে অনশন করছেন ওই ছাত্রী।
ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, গত রোববার ওই ছাত্রী প্রেমিক সজিবের বাড়ি গুজিয়াপাড়ায় গিয়ে বিয়ের দাবি জানায়। কিন্তু সজিবের পরিবার বিয়েতে অস্বীকৃতি জানালে সে ওই বাড়ির সামনে অবস্থান নেয়।
এ ব্যাপারে প্রতিবন্ধী ওই ছাত্রী জানায়, কলেজে পড়ার সময় উপজেলার গুজিয়াপাড়া গ্রামের বেলাল মণ্ডলের ছেলে সজিবের সঙ্গে তার পরিচয় হয় এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক হয়। এর সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে সজিব তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের জন্য চাপ দিলে গত রোববার সজিব তাকে বাড়িতে নিয়ে যায়। পরে পারিবারিক চাপে তাকে রেখে পালিয়ে যায় তার প্রেমিক। এর পর থেকে সে তাদের বাড়ির সামনে অবস্থান করছে।
গত তিন দিনে সজিবের পরিবার মোবাইল কেড়ে নেওয়াসহ তাকে নানাভাবে নির্যাতন করছে বলেও অভিযোগ ওই ছাত্রীর। এ সময় সজিব তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবে বলেও হুমকি দেয় সে।
এ বিষয়ে সজিবের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার মা জানান, রোববার সন্ধ্যায় ওই ছাত্রী দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে। তার উদ্দেশ্য সন্দেহজনক হওয়ায় তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এদিকে এ ঘটনায় বিচার চেয়ে গতকাল মঙ্গলবার রাতেই থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ