রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক- শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

news-image

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারে আন্দোলনকারী শিক্ষক- শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলাকারীদের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টর সাধারণ শিক্ষর্থীরা।

বুধবার সকাল সাড়ে ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনিসুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় আমাদের দ্বিতীয় বাড়ির মতো। অথচ এখানে আমরা নিরাপদ নই। বায়োকেমিস্ট বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সাইদ মোস্তাফিজ বলেন, যেখানে প্রক্টর কে হুমকি দেয়া হয় সেখানে আমাদের নিরাপত্বা কে দিবে? যতদিন না ক্যাম্পাসে ভিন্নমত প্রকাশের সুযোগ হবে, ভিন্নমত পোষণের কারণে হল থেকে বের করে দেওয়ার সংস্কৃতি দূর হবে ততদিন নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা লড়াই করে যাবে বলেও জানান তিনি।

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রুসাত ফরিদি মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন, অন্যায়ভাবে কোন আন্দোলন দমন করা যায়। এটা শিক্ষার্থীদের ন্যায্য দাবি। একজন অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের পাশে রয়েছি। যতদিন তাদের আন্দোলন চলবে ততদিন তাদের পাশে থাকব।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সকল বাধা ভয় উপেক্ষা করে তোমরা তোমাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখ। কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক। আমি এর সাথে আছি।

এসময় কোটা সংস্কার আন্দোলনের যুগ্ন আহবায়ক ডিজাস্টার ম্যানেজমেন্ট এর ছাত্রী মনিরা চৌধুরী বলেন, যতদিন না পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি না দিবে ততদিন আমরা ধারাবাহিক অান্দোলন চালিয়ে যাব।

পরে জাতীয় সঙ্গীত গেয়ে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ