,

দেশের সার্বিক বনভূমির পরিমাণ ২২ শতাংশ বেড়েছে: প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৩০ লাখ শহীদদের স্মরণে আজ ৩০ লাখ গাছ লাগানো হবে। সচেতনতার অভাবে ৭৫ পরবর্তী ভিন্ন মতাদর্শের সরকারগুলো দেশের বন ও পরিবেশ ধ্বংস করেছে। দেশে সার্বিক বনভূমির পরিমাণ ২২ শতাংশ বেড়েছে। দেশকে বাঁচাতে প্রত্যেককে ৩টা করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর।

বুধবার (১৮ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পরিবেশ দিবস ও মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ স্মরণে সারাদেশে একযোগে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে বাঁচাতে হলে বৃক্ষ রোপণ করতে হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও উষ্ণায়নে বাংলাদেশের ভূমিকা নেই। তবে ঝুঁকির তালিকায় বাংলাদেশ। দেশের এই ঝুঁকি কমাতে বৃক্ষ রোপণ করতে হবে। সবুজ মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি এনে দেয়। তাই সবাইকে বৃক্ষ রোপণ করতে হবে। প্রয়োজনে বাড়ির আশেপাশে পরিত্যাক্ত জায়গাতেও গাছ লাগাতে হবে।

রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে সাত দিন ব্যাপী পরিবেশ মেলা এবং মাসব্যাপী বৃক্ষমেলা চলবে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘জাতীয় পরিবেশ পদক’ ও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার এবং সামাজিক বনায়নের সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ করেন।

প্রতি বছর বিশ্বে ৫ জুন পরিবেশ দিবস পালিত হয়। এ বছর রোজা থাকায় দেশে পরিবেশ দিবসের আয়োজন পেছানো হয়। এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, না পারলে বর্জন করি’। ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে