,

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মনোনীত রবার্ট মিলার

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের স্থলাভিষিক্ত হচ্ছেন আর্ল রবার্ট মিলার। মঙ্গলবার (১৭ জুলাই) বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে তার নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বর্তমানে বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন মিলার।

তবে বাংলাদেশে যোগদানের আগে মিলারের মনোনয়নের বিষয়ে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের অনুমোদন লাগবে।

বতসোয়ানায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে মিলার ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মেরিন সেনা হিসেবে কর্মরত ছিলেন মিলার।

মাতৃভাষা ইংরেজি ছাড়াও ফরাসি, স্প্যানিশ এবং ইন্দোনেশীয় ভাষায় পারদর্শী এই মার্কিন কূটনীতিবীদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে