,

রাজৈরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকার অনশন, মেম্বর পরিবার পলাতক

news-image

মাদারীপুরের রাজৈরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে রোববার থেকে তিনদিন যাবত অনশন করছেন প্রেমিকা অঞ্জনা মণ্ডল (২২)। এদিকে প্রেমিকসহ মেম্বর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের আড়ূয়াকান্দি গ্রামের ইউপি সদস্য (মেম্বর) বাবুল মজুমদারের বাড়িতে অনশন করছেন অঞ্জনা মণ্ডল।

এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, বাবুল মজুমদারের ছেলে মিহির মজুমদারের (২৫) সঙ্গে একই উপজেলার খালিয়া ইউনিয়নের সেনদিয়া গ্রামের ধর্ম মণ্ডলের মেয়ে অঞ্জনা মণ্ডলের (২২) এক বছর যাবত পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে পূর্বের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় অঞ্জনার।

গত ২০১৭ সালে ডিসেম্বর মাসে মাদারীপুর জজ কোর্টের মাধ্যমে প্রেমিক মিহির মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় অঞ্জনা মণ্ডল। বিয়ের পর বাড়িতে গেলে স্বামী মিহিরের বাবা মা এ বিয়ে মেনে না নিয়ে অঞ্জনাকে শারিরিক ও মানসিক নির্যাতন করে তাড়িয়ে দেয়।

পরে এ নিয়ে এলাকাবাসী অনেক সালিশ বৈঠক করেও মিমাংসা করতে না পাড়ায় রোববার বিকালে অঞ্জনা মণ্ডল স্ত্রীর স্বীকৃতির দাবিতে পুনরায় প্রেমিক মিহির মজুমদারের বাড়ি গিয়ে অবস্থান নেয়। এ সময় প্রেমিকসহ প্রেমিক পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

এনিয়ে সোমবার সন্ধ্যায় এলাকার ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সালিশ বৈঠক বসে। কিন্তু এসময় প্রেমিক পরিবারের লোকজন হাজির না হওয়ায় অঞ্জনা মন্ডলকে ওই বাড়িতে থাকার কথা বলেন তারা।অঞ্জনা জানান, তাকে স্ত্রীর মর্যাদা না দেয়া পর্যন্ত এখান থেকে তিনি যাবেন না। স্ত্রীর মর্যাদা না দেয়া হলে তিনি আত্মহত্যা করবেন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, আমরা সালিশ বৈঠকে বসেছিলাম। কিন্তু ছেলের পক্ষ হাজির না হওয়ায় সমাধান করতে পারিনি। তবে মেয়েটি স্ত্রীর অধিকার পাক, এটা আমরা কামনা করি।ওসি জিয়াউল মোর্শেদ জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে