,

রাজধানীতে প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন ২০ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে গড়ে প্রতিদিন ২০ জন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। চলতি মাসের প্রথম ১৫ দিনে সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১১ জন।

গত রোববার ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বছর সাত মাস বয়সী শিশু আরিয়ানের করুণ মৃত্যু হয়। তাকে গত ১২ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শিশুটির পরিবারের অভিযোগ চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় শিশু আরিয়ানের মৃত্যু হয়। তবে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, শিশুটি ডেঙ্গু শক্ড সিন্ট্রোমে মারা গেছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬৫২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের মধ্যে জানুয়ারিতে ২৬ জন, ফেব্রুয়ারিতে ৫ জন, মার্চে ৭ জন, এপ্রিলে ১৪ জন, মে-তে ৩৪ জন, জুনে ২৫৫ জন ও জুলাই মাসে ৩১১ জন আক্রান্ত হয়।

আক্রান্তদের মধ্যে ৫৮৯ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২ জন রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর নিয়ন্ত্রণ কক্ষের ইনচার্জ ডা. আয়েশা আক্তার জানান, চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে মোট ৫ জনের মৃত্যু হয়। এরমধ্যে দু’জন ডেঙ্গু শকড সিন্ড্রোম ও তিনজন ডেঙ্গু হেমোরেজিক শকডে মারা যান।

মৃতরা হলেন নার্গিস বেগম (৪৩), ফারজানা আক্তার (৩৪), রোজলিন বৈদ্য (৩১), সেজুতি (২৬) ও আরিয়ান (১ বছর ৭ মাস)। তাদের মধ্যে একজন ইউনাইটেড, দুইজন সেন্ট্রাল হাসপাতালে, বাকিরা হলি ফ্যামিলি ও বাংলাদেশ মেডিকেলে মারা যায়।

এদের মধ্যে একজন জানুয়ারিতে, তিনজন জুন মাসে ও একজন চলতি মাসে (১৫ জুলাই) মারা যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে