,

নতুন বউকে নিয়ে টুইটার পোস্টে যা লিখলেন মিঠুন পুত্র!

news-image

বিনোদন ডেস্ক:
মিঠুন পুত্র মিমো এখন বিতর্কের শিরোনামে। কিছুদিন আগেই দিল্লির রোহিণী আদালতের নির্দেশ মেনে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর পুত্র মহাক্ষয় ওরফে মিমোর বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণার মামলা রুজু করা হয়। প্রতারণার মামলা রুজু হয় মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও।

এখনও সেই মামলা থামেনি। জামিন নিয়ে বাইরে আছেন মিঠুন পুত্র। তারই মাঝে বিয়েটাও সেরে ফেলেন তিনি। প্রথমে নিজের স্বামীকে সাথ না দিলেও পরে মিমোকেই বিয়েটা করেন মাদালসা।

আর সেই কারণে বউ এর উদ্যেশ্যে মিমো টুইটারে রোমান্টিক একটি পোস্ট করেন তিনি লেখেন, তোমার ভালোবাসা আমাকে শক্ত করেছে, তোমার বিশ্বাস আজ আমায় মুক্ত করেছে, এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ।

টুইটারে এমন পোস্টকে কেন্দ্র করে নিন্দুকেরা নানা কথা বলছে। যদিও সেদিকে কান দেয়নি কেউই। বিয়ের পর বেশ হাসি খুশি দেখাচ্ছে নববধূকে। বিয়ের পর দু’জনে যে বেশ খোশ মেজাজেই রয়েছেন তা এই ছবি থেকেই স্পষ্ট।

প্রসঙ্গত, গত ৭ জুলাই বিয়ে হওয়ার কথা ছিল মিমোর। তবে আশঙ্কা ও ছিল যে বিয়ের আগেই গ্রেফতার করা হতে পারে মিমোকে। তবে গ্রেফতার না করা হলেও বিয়েটা আর করা হলনা মিমোর। বিয়ের আসরে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে মিমো এবং তার মা যোগিতা বালিকে।

এমতাবস্থায়, বেঁকে বসেন পাত্রী পক্ষ। প্রযোজক সুভাষ শর্মার মেয়ে মাদালসা শর্মার সঙ্গে বিয়ের কথা ছিল মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর। প্রথমে বিয়েতে রাজি হলেও বিয়ে বাড়িতে এমন হ্যারাস মেন্টে নাজেহাল হয়ে যান পাত্রী পক্ষ। বিয়ের আসর ছেড়ে চলে যান তারা। পরে যদিও ১০ জুলাই আবারও বসে বিয়ের আসর। সেদিন সম্পন্ন হয় মিমো মাদালসার বিবাহ পর্ব।

প্রসঙ্গত, অভিযোগকারিণীর আইনজীবী রবি সোনি জানিয়েছেন, মহাক্ষয় গত ৪ বছর ধরে চেনেন অভিযোগকারিনীকে। মিমো তার উপর যৌন নির্যাতন করেছেন এবং তার সঙ্গে প্রতারণা করেছেন। তার পানীয়তে ঘুমোর ওষুধ মিশিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে।

পাশাপাশি মিমো আমার মক্কেলকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়ে এসেছিলেন। এমনকি বিয়ের জন্য মিমোর সঙ্গে আমার মক্কেলের ঠিকুজি কুষ্ঠিও মেলানো হয়। তবে পরে আমার মক্কেলকে বিয়ে করতে পুরোপুরি অস্বীকার করেন মিমো। তিনি সন্তান সম্ভবা হয়ে পড়লে তাঁকে জোর করে গর্ভপাত করান মহাক্ষয় ও তাঁর মা যোগিতা বালি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে