রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘যারা আমাকে নিরাপত্তা দেয় তাদের নিয়ে আমি চিন্তিত’

news-image

নিজেদের নিরাপত্তার পাশাপাশি যারা আমাকে নিরাপত্তা দেয় তাদের নিয়ে আমি চিন্তিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৫ জুলাই) দুপুরে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) বিভিন্ন হুমকির মাঝেই দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। যেহেতু যুগের পরিবর্তন হয়েছে, তাই এর সঙ্গে তাল মিলিয়ে নতুন এবং আধুনিক সরঞ্জামাদি প্রয়োগ করে নিরাপত্তা বেষ্টনি আরও সুরক্ষিত করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, যারা দায়িত্বরত তাদের নিরাপত্তা দেওয়া আমার কাছে চিন্তার বিষয়। এটাই হচ্ছে বাস্তবতা। শুধু যার নিরাপত্তা দেওয়া হচ্ছে তার নয়, বরং যারা নিরাপত্তা দিচ্ছে তাদের বিষয়টা চিন্তায় থাকে।’

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করবেন। এটা তার চিন্তা ভাবনায় ছিল। এবং তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর স্বাধীন এই দেশকে আমাদের উন্নত এবং সমৃদ্ধ করতে হবে।

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫’ এর পর যারা ক্ষমতায় এসেছে তারা বাংলাদেশকে একটি একটি দরিদ্র দেশ হিসেবে রাখতে চেয়েছে। দেশের সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। দেশের উন্নয়ন যাতে ত্বরান্বিত হয় তার ব্যবস্থা করছি। আন্তরিকতা এবং দেশপ্রেম থাকলে সব অসাধ্য সাধন করা যায়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ