রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি অর্থবছরে ৭৫০ কোটি টাকা ঋণ বিতরণ করবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

news-image

চলতি অর্থবছরে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ‘আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক’ মোট ৭৫০ কোটি টাকা ঋণ বিতরণ করবে। এর বিপরীতে অ-শ্রেণিকৃত ঋণ আদায় করবে ৬০০ কোটি টাকা এবং খেলাপি ঋণ ও অবলোপনকৃত ঋণ থেকে আদায় করবে যথাক্রমে ১৫ কোটি টাকা ও ১৪ লাখ টাকা। সরকারের সঙ্গে সম্পাদিতব্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় এসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়, চলতি ২০১৮-১৯ অর্থবছরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৫০ কোটি টাকা। এর মধ্যে দুগ্ধ উৎপাদন খাতে ৫৫ কোটি টাকা, অন্যান্য গবাদী পশু পালন খাতে ৮০ কোটি টাকা, চিংড়ি ও অন্যান্য মৎস্য চাষ খাতে ৩৫ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৫৮০ কোটি টাকা ঋণ বিতরণ করতে হবে।

অন্যান্যের মধ্যে ব্যাংকটির শাখা অটোমেশনের সংখ্যা ১১৬টিতে উন্নীত করতে হবে, মামলা নিষ্পত্তির হার ৮ শতাংশে উন্নীত করতে হবে এবং লোকসানী শাখার সংখ্যা কমিয়ে ৭টিতে নিয়ে আসতে হবে। এছাড়া চলতি অর্থবছরে ব্যাংকটিকে ৭ কোটি ৬৫ লাখ টাকা নীট মুনাফা অর্জন করতে হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ