রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় নিখোঁজ প্রাপ্তির মরদেহ উদ্ধার

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ঢাকার নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মধ্যে তানজিবা বিনতে তানভীর প্রাপ্তির (২১) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জিটিসিএলের কাছ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ আরেক শিক্ষার্থী ইশরাকুল মেহরাবের (২২) সন্ধান পাওয়া যায়নি।

প্রাপ্তি ঢাকার লক্ষ্মীবাজার এলাকার তানভীর আহমেদের মেয়ে। তিনি নটরডেম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আশুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মেজবাহ্ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকাল থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে নদীতে নামে। পরে জিটিসিএল ও ভৈরব কাঠপট্টি এলাকার মাঝামাঝি স্থান থেকে ভাসমান অবস্থায় প্রাপ্তির মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল শনিবার সকালে ঢাকা থেকে প্রাপ্তি ও ইশরাকুলসহ নটরডেম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী কিশোরগঞ্জে ভৈরবে ঘুরতে আসেন। সারাদিন তারা ভৈরব রেলসেতু ও আশপাশ এলাকা ঘুরে বিকেলে আশুগঞ্জের চরসোনারামপুরে যান।

সেখানে জাতীয় গ্রিডলাইনের বৈদ্যুতিক টাওয়ারের পাশে মেঘনা নদীতে গোসল করতে নেমে প্রাপ্তি ডুবে যান। তাকে বাঁচাতে ইশরাকুলও নদীতে নেমে ডুবে যান। তাদেরকে উদ্ধারের জন্য বাকি পাঁচ শিক্ষার্থী নদীতে নামলে একে একে তারাও ডুবে যান। পরে চিৎকার শুনে স্থানীয়রা ওই পাঁচ শিক্ষার্থীকে উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ