,

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

news-image

নিউজ ডেস্ক: বাংলাদেশে সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ রবিবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাজনাথ। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন। রাজনাথ সিং বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন।

বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন শেষে রাজনাথ প্রার্থনা করতে যান ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দিরে।

ঢাকেশ্বরী মন্দিরের কাজ শেষে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর।

গত শুক্রবার তিন দিনের সফরে ঢাকায় আসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজ বিকালেই দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে