রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের উদ্যোগেই মাতৃমৃত্যুর হার কমেছে: খাদ্যমন্ত্রী

news-image

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের কারণে দেশে শিশু ও মাতৃমৃত্যুর হার অনেকটাই কমেছে।

শনিবার (১৪ জুলাই) সকালে রাজধানীর কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, প্রথম যখন এই ক্যাপসুল ব্যবসা শুরু হয়েছিল, তখন এক শ্রেণির ধর্ম ব্যবসায়ীরা এর বিরুদ্ধে প্রোপাগান্ডা করেছে। এখন এই প্রোপাগান্ডা আর নেই, অনেক কমে গেছে । এখন তারাও বুঝে গেছে এটা কতটা গুরুত্বপূর্ণ। এই যে গর্ভকালীন মাতৃমৃত্যু হারও কমেছে। একমাত্র সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে।

তিনি আরো বলেন, সবাইকে আহ্বান করবো, আপনারা আমাদের সহযোগিতা করবেন। মাতৃত্বকালীন ভাতা চালু করেছেন প্রধানমন্ত্রী। আমাদের সাবেক প্রধানমন্ত্রীও মা ছিলেন, কিন্তু তিনি এসব কিছু ভাবতে পারেন নি, যা আমাদের প্রধানমন্ত্রী মা হয়েও ঠিকই চিন্তা করেছেন। সূত্র: সময় টিভি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ