,

চাঁদা আদায়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ফরহাদ খুন

news-image

চাঁদা আদায়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে বাড্ডার আওয়ামলীগ নেতা ফরহাদকে খুন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দায়া পুলিশ ।

শনিবার সকাল সাড়ে ১১ টায় ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার(ডিবি) মো. আবদুল বাতেন এ তথ্য জানান।

এর আগে গতকাল শুক্রবার রাজধানীর গুলশান ও মিরপুর শাহআলী এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ । এসময় তাদেরকে কাছ থেকে ৪ টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৪ টি ম্যাগাজিনসহ ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- জাকির হোসেন, আরিফ মিয়া, আবুল কালাম আজাদ ওরফে অনির, বদরুল হুদা ওরফে সৌরভ ও বিল্লাল হোসেন ওরফে রনি।

উল্লেখ্য, গত ১৫ জুন দুপুরে রাজধানীর উত্তর বাড্ডার আলীর মোড় এলাকার পূর্বাঞ্চল ১ নম্বর লেন সংলগ্ন বায়তুস সালাম জামে মসজিদে জুমার নামাজ পড়েন বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। নামাজ শেষে বেরিয়ে আসার পরই দুইজন দুর্বৃত্ত তাকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয় মুসুল্লিদের সহযোগিতায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে