রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও অন্তরঙ্গ দৃশ্যে ঋতুপর্ণা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক: সুচিত্রা ভট্টাচার্যের কাহিনি অবলম্বনে তৈরি ‘গহীন হৃদয়’ নামে সিনেমায় অভিনয় করেছেন কলকাতার নামী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিনেমাটিতে অভিনয়ের কথা প্রকাশ্যে আসতেই শিরোনাম হয়েছিলেন দুই দশকের বেশি সময় ধরে অভিনয় করা এই শিল্পী। আবারও শিরোনাম হলেন সিনেমাটিতে যৌন দৃশ্যে অভিনয় করে।

ছবিটিতে ‘সোহিনী’ চরিত্রে অভিনয় করেছেন ‘প্রাক্তন’ সিনেমার এই নায়িকা। আর সোহিনীর ছোটবেলার বন্ধু অনুপমের চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে। এতে কৌশিকের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে ঋতুপর্ণাকে।গহীন হৃদয় সিনেমায় আরও অভিনয় করেছেন- দেবশঙ্কর হালদার। এখানে তার চরিত্রের নাম ভাস্কর। সোহিনীর স্বামীর চরিত্রে দেখা যাবে তাকে।

সিনেমাটিতে যৌন দৃশ্যে অভিনয় নিয়ে একটি ইংরেজি পত্রিকার সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেছেন, ‘চিত্রনাট্যের প্রয়োজনেই আমি এ ধরনের দৃশ্যে অভিনয় করতে রাজি। এ ধরনের দৃশ্যে অভিনয় করা ও দৃশ্যটি ফুটিয়ে তোলাও আমার কাছে চ্যালেঞ্জের। এটা আমার কাছে কাজেরই অঙ্গ। আমার চরিত্র ও কাজের জন্য আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই। পেশাদারি অভিনেত্রী হিসেবে আমরা ছবির চরিত্র হয়ে উঠি।’

এ ধরনের দৃশ্য অভিনয় করতে তিনি কতটা স্বাচ্ছন্দ্যবোধ করেন এমন প্রশ্নের জবাবে ঋতু বলেন, ‘বোঝাপড়া ভালো হলে এ ধরনের দৃশ্যে অভিনয় করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। কৌশিকের সঙ্গে আমার বোঝাপড়াও বেশ ভালো। এই পুরো বিষয়টাই সিনেমার অংশ।’

গহীন হৃদয় সিনেমাটি নির্মাণ হয়েছে একটি পরকীয়া প্রেমের গল্প নিয়ে। যেখানে আছে সম্পর্কের টানাপোড়েন। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২০ জুলাই। তবে তার আগে নির্মাতা অগ্নিদেব চট্টোপাধ্যায় এর একটি ট্রেইলার প্রকাশ করেছেন সামাজিক ভিডিও মাধ্যম ইউটিউবে।গহীন হৃদয় সিনেমার ট্রেইলার:

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ