,

রাস্তা বন্ধ খাকায় ভোগান্তিতে জনগন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাইকা, জাপান সরকারের সহায়তায় তৈরি হচ্ছে,মাননীয় প্রধানমন্ত্রীর সপ্নের মেট্রোরেল যা আমাদের বাংলাদেশের গর্ব। উত্তরার নতুন সেক্টরগুলোর পাশেই গড়ে উঠছে মেট্রোরেলের স্টেশন যেখান থেকে মেট্রোরেলের যাত্রা শুরু ও শেষ হবে। মেট্রোরেল স্টেশনের পাশেই আছে বিশাল আবাসিক এলাকা উত্তরা। আবাসিক এলাকাটির রাস্তা ঘাট দিয়ে ইতিমধ্যে মিরপুর ও সাভারে যাওয়া আসা করার জন্য হাজার হাজার যানবাহন প্রতিদিন চলাচল করছে। মেট্রোরেলের কন্টা্টরের হলো আইটিডি ও সিনোহাইড্রো জেভি। তাদের কাজের ধীরগতির কারনে প্রকল্প কতৃপক্ষ তাদের প্রতি সন্তুস্ট না। মেট্রোরেলের সিভিলের কাজ এখন চলছে কিন্তু ওখানে গেলেই দেখা যাবে কন্টাকটরের লোকজন বিভিন্ন দিকে রাস্তাঘাট বন্ধ করে কাজকর্মে মহাব্যস্ত। রাস্তাঘাট গুলো বন্ধ করার কারনে উত্তরার অফিসগামি লোকজনকে অনেক দূর ঘুরে সাভার, ইপিজেড ও আশুলিয়ায় অফিস করতে যেতে হচ্ছে। আগে যেখানে সেকটরের নির্দিস্ট রাস্তা দিয়ে যেতে দুই মিনিট সময় লাগতো এখন সেখানে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগছে। কনস্টাকশনের কাজটির দেখভালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন আমিন ওরফে মামুন নামে এক ব্যাক্তি। যার প্ররোচনায় সাভারের ইপিজেড যাওয়া আসা করার একটি গুরুত্বপূর্ন রোড বন্ধ করে রাখা হয়েছে। যার কারনে বিদেশি বায়ারাও ঠিকমতো সঠিক সময়ে ফ্যাক্টরি পোছাতে পারছে না। কনস্টাকশন ইয়ার্ডের পাশেই বিকল্প রাস্তা তৈরি করবেন এটাই এই সমস্ত কাজের চুক্তিভিত্তিক নিয়ম। রাস্তাতো তারা তৈরি করেননি বরং সরকারি রাস্তা জনসাধারনকে ব্যবহার করতে দিচ্ছেন না। দুঃখজনক হলেও সত্যি কনটাকটরের নিয়োজিত আমিন নামের ব্যক্তিটি নিরাপত্তার নামে অনেককেই নাজেহাল করছেন। এতে করে জাইকা ও সরকারের প্রতি জনসাধারন রাস্তা দিয়ে চলার সময় বিরক্ত প্রকাশ করছেন। আমিন ওরফে মামুন এর নামে অনেকে তুরাগ থানায় অভিযোগও দিয়েছেন। থানার ওসি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে