,

আজ সারাদেশে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

JSC_JDC_6-Nov-300x219আজকে (শুক্রবার) সকাল ৯টা থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু। ২ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতের হরতালের কারণে তা নেয়া সম্ভব হয়নি।

হরতালের কারণে প্রথম দফায় ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা দুটোর সময় ৭ ও ১৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বর ঘোষিত পরীক্ষা দুটো আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

৩ নভেম্বরে নির্ধারিত জেএসসির বাংলা ২য় পত্র পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় শুরু হবে। ৩ নভেম্বরের জেডিসির আকাইদ ও ফিকহ এবং আত-তাওহিদ ওয়ালফিকহ (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য জেএসসির ইংরেজি ১ম পত্র পরীক্ষা হবে আগামী ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এবং ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ইংরেজি ২য় পত্র ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।

৫ নভেম্বরে অনুষ্ঠিতব্য জেডিসির আরবি ১ম পত্র আগামী ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এবং ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য আরবি ২য় পত্র আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এবছর জেএসসি ও জেডিসি উভয় পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ৯০ হাজার ৬৯২ শিক্ষার্থী। এর মধ্যে জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন এবং জেডিসিতে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন। এ বছর জেএসসি পরীক্ষায় ছাত্র ১ লাখ ৩০ হাজার ২৫৬ জন। ছাত্রী ৯ লাখ ৩৪ হাজার ৩৩৯ জন। আর জেডিসি পরীক্ষায় ছাত্র ১ লাখ ৫৪ হাজার ৯২৭ জন এবং ছাত্রী ১ লাখ ৭১ হাজার ১৭০ জন। উভয় পরীক্ষায় কেন্দ্র সংখ্যা ২ হাজার ৫২৫ এবং প্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৯২৫টি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর