,

আগরতলায় সোনার বিস্কুটসহ বাংলাদেশী যুবক আটক

news-image

নিজস্ব প্রতিবেদক: ভারত ত্রিপুরার রাজধানী আগরতলায় নিজাম উদ্দিন নামে এক বাংলাদেশী যুবকের পেটের ভেতর থেকে সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। নিজাম উদ্দিনের বাংলাদেশ-ভারত সীমান্তের কুমিল্লা এলাকায়। সোমবার আগরতলা বিমানবন্দরে নিজাম উদ্দিনকে ভারতীয় সিআইএসএফ আটক করে।

ত্রিপুরার এএনই খবরে জানাগেছে, সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তের অদূরে বসবাসকারী এক বাংলাদেশী নাগরিকের কাছ থেকে ৬০০ গ্রাম ওজনের ৬টি সোনার বিস্কুট উদ্ধার করে পুলিশ। তবে সোনার বিস্কুট গুলি কোন ব্যাগ থেকে উদ্ধার করা হয়নি। উদ্ধার করা হয়েছে ধৃতের পেটের ভেতর থেকে।

আগরতলা থেকে বিমানে করে অন্যত্র যাবার সময় সিআইএসএফ’র রক্ষীদের হাতে ধরা পরে বাংলাদেশের কুমিল্লার নিজাম উদ্দিন নামে এক বাংলাদেশী যুবক। তার পেটের ভেতর থেকে সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। অপারেশন করে পটের ভেতরে পাকস্থলীর কাছে এগুলো লুকিয়ে রাখা হয়েছিল। জানা গেছে, সন্ধ্যায় ৬০০ গ্রাম ওজনের ৬টি সোনার বিস্কুট ধৃত নিজাম উদ্দিন নামে এই যুবকের পেটের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। যদিও প্রাথমিক অবস্থায় তার সাথে ব্যাগ গুলি থেকে কিছুই পাওয়া যায়নি। তাছাড়া ধৃত যুবক প্রথম অবস্থায় অস্বীকার করে যে তার কাছে কোন প্রকার অবৈধ কিছু নেই। কিন্তু পরে ম্যাটেল ডিটেক্টর দিয়ে তার শরীর পরীক্ষা নিরীক্ষা করা হলে তার শরীরে অবৈধ কিছু থাকার বিষয়ে প্রবল সন্দেহ দেখা দেয়। এরপর বিভিন্ন ভাবে পরীক্ষা করে দেখা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এবং পরে চিকিৎসকদের সহায়তায় তার পেটের ভিতর থেকে ৬০০ গ্রামের ৬টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে