,

বখাটের খপ্পরে দুলাভাই, গভীর রাতে গণধর্ষণের শিকার শ্যালিকা!

news-image

গাজীপুরে তিন মাদকাসক্ত যুবকের গণধর্ষণের শিকার হয়েছে এক পঞ্চম শ্রেণীর ছাত্রী (১২)। মাথা ব্যথার ওষুদের নামে অচেতন হওয়ার ওষুধ খাইয়ে গভীর রাতে ঘরের বেড়া কেটে বাইরে নিয়ে ওই ছাত্রীকে গণধর্ষণ করে ওই তিন বখাটে।

সোমবার (৯ জুলাই) রাতে মহানগরীর টেকনগপাড়া এলাকায় এ ঘটনা ঘটলেও বুধবার (১১ জুলাই) ওই তিন জনের নামে জয়দেবপুর থানায় মামলা করেন তরুণীর মা। আসামিরা হলেন- রবিউল (৩০), সজিব (৩২) ও হাবিব (৩৫)।

কিশোরীর মা জানান, গত সোমবার রাতে তার মেয়ের মাথাব্যথা শুরু হলে বড় মেয়ের স্বামীকে দোকানে ওষুধ আনতে পাঠান। পথে অভিযুক্ত আসামিদের সঙ্গে দেখা হলে তারা বড় মেয়ের স্বামীকে জিজ্ঞাসা করে রাতে কোথায় যাচ্ছেন? ওই জামাই তাদের বলে শ্যালিকার হঠাৎ মাথাব্যাথা শুরু হয়েছে, তার জন্য ওষুধ আনতে যাচ্ছি। পরে ওই তিনজন জামাতাকে তাদের কাছে ওষুধ আছে বলে জানান। পরে ওই তিন বখাটের দেয়া ওষুধ তার মেয়েকে খাওয়ালে মেয়ে অচেতন হয়ে পড়ে।

ওই কিশোরীর মা আরও জানান, এরপর রাত আনুমানিক আড়াইটায় ওই তিন বখাটে ঘরের বেড়া কেটে ঘরে প্রবেশ করে তার মেয়েকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে বাহিরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে জ্ঞান ফিরে আসলে তার মেয়ে চিৎকার দিলে বখাটেরা পালিয়ে যায়। গত মঙ্গলবার সকালে তার মেয়েকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষকেরা মাদকাসক্ত। বখাটেরা বিষয়টি পুলিশকে না জানাতে এবং প্রকাশ না করার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলেও জানান ওই তরুণীর মা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে