,

প্রেমিকা হত্যার ভয়ঙ্কর বর্ণনা দিলেন জুমেল!

news-image

প্রায় ছয় বছর আগে ফরিদা বেগমের সঙ্গে গৌছ উদ্দিনের বিয়ে হয়। তিন বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে বাবার বাড়িতে থাকতেন ফরিদা।

এক সময় পাশের গ্রামের জুমেল আহমদের প্রেমে পড়ে যান ফরিদা বেগম। এর মধ্যে জুমেল অন্যত্র বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ফরিদা জুমেলকে মামলার হুমকি দিলে ফরিদাকেই সরিয়ে দেয়ার নীল নকশা আঁকেন জুমেল।

পরে গত ১৩ জুন উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় একটি খেত থেকে ফরিদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফরিদা ইসলামপুর গ্রামের খলকু মিয়ার মেয়ে। পরবর্তীতে ফরিদার মা পিয়ারা বেগম বাদী হয়ে মামলা করেন। পুলিশ প্রযুক্তির সহায়তায় ফরিদা হত্যায় জুমেল আহমদের সম্পৃক্ততার প্রমাণ পায়।

এরপর গত ২ জুলাই অভিযান চালিয়ে চান্দগ্রাম এলাকা থেকে মো. জুমেল আহমদ ওরফে জুবেলকে (২৫) গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। হত্যার রহস্য উদঘাটনের জন্য তদন্ত কর্মকর্তা গত ৯ জুলাই আদালতে জুমেলকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত জুমেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জুমেল হত্যার বিষয়ে প্রাথমিক স্বীকারোক্তি প্রদান করে সহযোগীদের নাম বলে।

তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ প্রাথমিক বিদ্যালয়ের দফতরি জাকির আহমদকে (২৫) গ্রেফতার করে। রিমান্ড শেষে ১২ জুলাই বিকেলে বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাসান জামানের আদালতে জুমেলকে হাজির করলে তিনি হত্যায় জড়িত থাকার বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে জুমেল ও তার সহযোগী জাকিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আসামিদের দেওয়া জবানবন্দিতে বেরিয়ে আসে ফরিদা বেগমকে হত্যার ভয়ঙ্কর তথ্য।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াহেদ গাজী বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, তিনজন মিলে ফরিদাকে হত্যা করে। প্রেমঘটিত বিষয় নিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড। এ পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্য আসামিকে গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

প্রেমিক জুমেল আহমদের জবানবন্দি থেকে জানা যায়, ১২ জুন রাতে জুমেল কয়েকজন সহযোগী নিয়ে ফরিদার বাড়িতে গিয়ে তাকে মুঠোফোনে কল করে ডেকে আনেন। পরে সহযোগীদের নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পাশের খেতে ফেলে চলে যান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে