রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্নার প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন ছবি ‘জ্যাম’

news-image

বিনোদন ডেস্ক:
একটা সময় বাংলা সিনেমা দাপিয়ে বেড়িয়েছেন প্রয়াত চিত্রনায়ক মান্না। মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলী কথাচিত্র’ থেকে কিছুদিন আগে নতুন ছবি নির্মাণ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন মান্নার সহধর্মিনী শেলী মান্না। এরইমধ্যে সবকিছু গুছিয়েও নিয়েছেন তিনি।

নতুন খবর হলো, প্রয়াত চিত্রনায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আবারও ছবি নির্মিত হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩শে জুলাই নতুন ছবির ঘোষণা দেবেন শেলী মান্না। ছবির নাম ‘জ্যাম’।

দীর্ঘদিন পর ছবি প্রযোজনা সম্পর্কে শেলী মান্না বলেন, ‘দীর্ঘ প্রায় ১০ বছর পর নতুন ছবি প্রযোজনা করতে যাচ্ছে ‘কৃতাঞ্জলী কথাচিত্র’। সর্বশেষ এই প্রতিষ্ঠানের ব্যানারে এফ আই মানিক পরিচালিত ‘পিতা মাতার আমানত’ ছবিটি নির্মিত হয়েছিল, এরপর আর কোনো ছবি নির্মিত হয়নি। আবারও নতুন ছবি প্রযোজনা করতে যাচ্ছি। নতুন এ ছবিটির নাম ‘জ্যাম’। অনেক আগেই এর গল্প নির্বাচন করা হয়েছিল। এ ছবির কাহিনী লিখেছেন প্রয়াত বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক আহমদ জামান চৌধুরী (খোকা) ভাই। ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।’

তিনি আরও বলেন, নায়ক-নায়িকার খবরটি এখনই জানাতে চাই না। ছবির কাস্টিংয়ে বেশকিছু চমক রয়েছে। অনুষ্ঠানে শুভ মহরতের মাধ্যমে বিস্তারিত সবাইকে জানিয়ে দেয়া হবে। দর্শকদের একটি ভাল ছবি উপহার দেয়ার চেষ্টা থাকবে।

উল্লেখ্য, মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলী কথাচিত্র’ থেকে প্রযোজিত অধিকাংশ সিনেমাই ব্যবসা সফল ছিল। এরমধ্যে রয়েছে ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আব্বাজান’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’ ও ‘পিতা মাতার আমানত’।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্না।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ