,

তৌকির-মৌসুমীর ‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’

news-image

বিনোদন প্রতিবেদক: আসছে ঈদে জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ এবং প্রিয়দর্শিনী মৌসুমী। চলচ্চিত্র নির্মাণে বেশ ব্যস্ত থাকায় অভিনয়ে আগের মতো সময়ও দেয়া হয়না তৌকির আহমেদের। এদিকে প্রিয়দর্শিনী মৌসুমী এখনো চলচ্চিত্রেই নিয়মিত অভিনয় করছেন। মাঝে মাঝে বিশেষ দিবসের নাটক কিংবা টেলিফিল্মে দেখা মিলে তার। ছোট পর্দায় বিশেষ দিবসে উপস্থিতি মিললেও গেলো ঈদে দেখা যায়নি মৌসুমীকে।

তবে আসছে ঈদেই ছোট পর্দায় দেখা মিলতে যাচ্ছে ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রীর। ১১ জুলাই রাজধানীর উত্তরায় নতুন একটি টেলিফিল্মের শুটিং শুরু হয়। শ্রাবণ চক্রবর্তী দিপু’র রচনায় ও নির্দেশনায় ‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’ নামক এই টেলিফিল্মের বৃহস্পতিবার শেষ করলেন তিনি। আর এই টেলিফিল্মে অপু ও বর্ষা চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মৌসুমী।

টেলিফিল্মের গল্পে দেখা যাবে, বর্ষা ধনী বাবার একমাত্র মেয়ে। ভালোবেসে বিয়ে করে সাধারণ এক ছেলে অপুকে। কিন্তু অপুকে বিয়ে করার কারণে বাবার বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে আসতে হয় বর্ষাকে। সংসার জীবনে পথ চলতে চলতে এক সময় অপু বর্ষাকে এড়িয়ে চলতে শুরু করে। বর্ষার জীবন থেকে অপু নিজেকে চিরদিনের জন্য সরিয়ে নিতে চায়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবিটি।

তৌকীর আহমেদ বলেন, ‘এই টেলিছবির গল্পটাই মূলত আমাকে এই কাজটি করতে আগ্রহ জন্মায়। মৌসুমীর সঙ্গে আমার খুব বেশি একটা কাজ করা হয় নি। যে কয়েকটাই কাজ করেছি তার সঙ্গে তাতে আমি বলবো নিঃসন্দেহে মৌসুমী একজন বড় মাপের অভিনেত্রী। যেহেতু গল্পটার মধ্যে আবেগের বিষয় আছে তাই আমার এবং মৌসুমীর আন্তরিক অভিনয়ের মধ্যদিয়ে সেই আবেগ যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’

মৌসুমী বলেন,‘ তৌকীর ভাই নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ। সহশিল্পীকে যথেষ্ট সম্মান দিয়ে কাজ করেন তিনি। অবশ্যই একজন গুণী অভিনেতা এবং নির্মাতাও বটে। তার মনটা অনেক বড়। যে কারণে তারসঙ্গে কাজ করার সময় তার প্রতি অনেক শ্রদ্ধা নিয়েই কাজটা করার চেষ্টা করি। দিপুর লেখা গল্পের কারণেই মূলত আমাকে এই টেলিফিল্মে কাজ করার জন্য মন থেকে অনুপ্রেরণা পেয়েছি। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’

আসছে ঈদে একটি চ্যানেলে টেলিছবিটি প্রচার করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে