,

কলেজ ছাত্রীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে

news-image

ধামরাইয়ে উপজেলার সুয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামের এক কলেজছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ এবং মুঠোফোনে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে একই গ্রামের বখাটে লিটনসহ (২১) আরও ৫ জনকে আসামি করে বুধবার রাতে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

লিটন সুয়াপুর এলাকার সাগর আলীর ছেলে। বর্তমানে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।

ধর্ষিতার মা বলেন, আমার মেয়ে ধামরাই সরকারি কলেজের ছাত্রী। কলেজ থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নির্জনস্থানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে লম্পট লিটন। এ সময় গলায় ছুরি চেপে ধরে ধর্ষণের সেই দৃশ্য মুঠোফোনেও ধারণ করে। ধর্ষণের ভিডিও চিত্র এলাকার নারী-পুরুষের মোবাইলে ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানার পর সোয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সোহাবকে জানানো হয়। এরপর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার জন্য গত রাতেও বৈঠকে বসার কথা ছিল। তবে এর আগে মেয়েকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ভজয় রায় বলেন, আসামিদের বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণে সহায়তা, পর্নগ্রাফি ধারণে বাধ্য করা, সামাজিক মর্যাদাহানির ভয় দেখিয়ে টাকা দাবি, ইন্টারনেট ও মোবাইলে তা ছড়িয়ে দেয়া এবং এসব অপরাধে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে