,

‘চুমু’ খেয়েই বিখ্যাত হয়েছিলেন এই অভিনেত্রী!

news-image

বিনোদন ডেস্ক:

সিনেমার কল্যাণেই হোক কিংবা ব্যক্তিগত জীবন। বিতর্ক কোনো সময়ই তার পিছু ছাড়েনি। বারবার নানা কারণেই খবরের শিরোনামে এসেছেন। তিনি আর কেউ নন, বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত।

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘খোয়াইশ’ ছবিতে অভিনেতাকে এক ডজনেরও বেশি চুমু খেয়েই বিখ্যাত হয়ে গিয়েছিলেন মল্লিকা। যদিও তার আগে একটি ছবিতে ছোট্ট এক চরিত্রে দেখা গিয়েছিল সবসময় বিতর্কের কেন্দ্রে থাকা এই অভিনেত্রীকে।

২০০৪ সালের ‘মার্ডার’ ছবির সূত্রে বলিউডে প্রতিষ্ঠা পান মল্লিকা। ওই ছবিতে নবাগত ইমরান হাশমি ও অসমিত পাটেলের সঙ্গে অভিনয় করে আর পেছনে তাকাতে হয়নি তাকে। কিন্তু বিতর্ক কখনোই তার পিছু ছাড়েনি।

সম্প্রতি নির্ভয়া কাণ্ডের রায় নিয়ে মুখ খুলেছেন মল্লিকা। আর তা বলতে গিয়েই তার বক্তব্যে উঠে আসে ‘উইমেন এমপাওয়ারমেন্ট’-এর কথা। এ সময় নিজের জীবনযুদ্ধের কথাও বলেছেন এই অভিনেত্রী।

নিজেকে মল্লিকা শেরওয়াত বলে পরিচয় দিলেও পরবর্তীকালে জানা যায় তার আসল নাম রিমা লাম্বা। অভিনয়ে ক্যারিয়ার তৈরি করতে চাইলেও বাড়ির লোকজনের তাতে আপত্তি ছিল। তাই বাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে যান তিনি, জানিয়েছেন মল্লিকা।

হরিয়ানার হিসার জেলার একটি ছোট্ট গ্রামের মেয়ে মল্লিকা। কীভাবে তার পারিবারিক ও পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা কাটিয়ে হয়ে উঠেছেন তিনি- একটি টুইটে সে কথাও লিখেছেন মল্লিকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে