সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের আগে তিন সিটির নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: সিইসি

news-image

নিউজ ডেস্ক: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন সিটির (রাজশাহী, সিলেট ও বরিশাল) নির্বাচন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বৃহস্পতিবার (১২ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে তিন সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

সিইসির সভাপতিত্বে বেলা ১১টার কিছু পরে বৈঠকটি শুরু হয়। সিইসি বলেন, ‘দুই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়ার দিকে প্রবেশ করবো। সুতরাং সেই প্রস্তুতির আগে এই তিন সিটি নির্বাচন আমাদের নির্বাচন কমিশন, মাঠপর্যায়ে যারা এই নির্বাচন পরিচালনা করবেন এবং এই নির্বাচনে সহায়তাকারী সব কর্মকর্তাসহ সবার জন্যই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম উপস্থিত রয়েছেন। এছাড়াও পুলিশ ও র‍্যাবের মহাপরিদর্শক, তিন বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ৩০ জুলাই এ তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা