,

আবার শাকিব-শ্রাবন্তী একসঙ্গে

news-image

বিনোদন ডেস্ক : শাকিব খান, শ্রাবন্তী ও পায়েল সরকার অভিনীত ‘ভাইজান এলো রে’ গত ঈদে কলকাতায় মুক্তি পায়। কলকাতার এস কে মুভিজের এই ছবি আমদানির মাধ্যমে এ মাসেই বাংলাদেশে মুক্তির কথা আছে। এরই মধ্যে শাকিব খান ও শ্রাবন্তীকে নিয়ে আরও একটি নতুন ছবি বানানোর কথা জানাল প্রযোজনা প্রতিষ্ঠানটি। চিত্রনাট্য প্রস্তুত হলেও ছবির নাম এখনো ঠিক করা হয়নি। এটি পরিচালনার কথা ভারতের জয়দীপ মুখার্জির।

তবে এই ছবি বাংলাদেশি ছবি হিসেবে তৈরি হবে। প্রযোজনা করবে কলকাতার এস কে মুভিজের মালিকানাধীন বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা বলেন, ‘শাকিবের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। আর শ্রাবন্তী তো আমার নিজের ঘরের মেয়ে। আগামী আগস্ট থেকে শুটিং শুরু করব।’

অভিনয়ের বিষয়টি শাকিব খান নিজেও নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, কাজ করব। আগস্ট থেকে আমার শিডিউলের কথা বলা হয়েছে।’ ছবিটির শুটিং হবে বাংলাদেশ, কলকাতা ও যুক্তরাজ্যে। এই ছবিতে বাংলাদেশের চলচ্চিত্র নীতিমালা অনুযায়ী কলকাতার শিল্পী-কলাকুশলীরা অভিনয় করবেন বলে জানান অশোক ধানুকা।

শাকিব খান বলেন, সঠিক নিয়ম মেনেই কলকাতার শিল্পীরা বাংলাদেশে কাজ করবেন। জানা গেছে, ছবিটি এ বছরের শেষে প্রথমে বাংলাদেশে মুক্তি পাবে। এরপর এস কে মুভিজ কলকাতায় আমদানি করে ভারতে মুক্তি দেবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে