রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও চোরাচালান দমনে কাজ করছে কোস্ট গার্ড : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

ব্লু ইকোনোমির গুরুত্ব অনুধাবন করে এ অঞ্চলে সমুদ্রসীমার নিরাপত্তায় সকল দেশের সঙ্গে কাজ করছে কোস্ট গার্ড। পাশাপাশি মাদক ও চোরাচালান দমনেও কাজ করছে এই বাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার গুলশান-২ এর ওয়েস্টিন হোটেলে প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড আয়োজিত ওয়ার্কিং লেভেল মিটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সময়ে সারাদেশে সন্ত্রাসবাদ, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, মানব পাচার প্রতিরোধ, অবৈধ মৎস্য আহরণসহ এখন পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দুর্বৃত্তকারীদের কঠোর অভিযানের মাধ্যমে প্রতিহত করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি মেরিটাইম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং নিজস্ব সমূদ্রসীমা দাবি করে একটি টেরিটোরিয়াল ওয়াটার এন্ড মেরিটাইম জোনস এক্টস ১৯৭৪ প্রণয়ন কর‌েছিলেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ব্লু ইকোনোমি প্রতিষ্ঠা লাভ করেছে।

উল্লেখ্য, এই প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ডের আয়োজনে হেড অব এশিয়ান কোস্ট গার্ড এজেন্সিজের ওয়ার্কিং লেভেল মিটিং শুরু হয়েছে। ওয়েস্টিন হোটেলে দুইদিন ব্যাপী ১৪তম এই মিটিংয়ে ১৮টি দেশের কোস্ট গার্ড অংশগ্রহণ করছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ