,

আবারও সালমানের বিরুদ্ধে মামলা

news-image

বিনোদন ডেস্ক: কৃষ্ণসার হরিণ হত্যার অপরাধে দু’দিন জেলে থাকার পর জামিনে ছাড়া পেয়েছিলেন সালমান খান। কিন্তু এরপরও চিন্তা কমছে না তার। কারণ, ভাইজানের জামিনের আদেশ বিরোধিতা করে হাইকোর্টে পূণরায় মামলা করার আবেদন জানাবে রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়। এনডিটিভির খবর।

খবরে বলা হয়েছে, বিষ্ণোই সম্প্রদায়ের প্রতিনিধিরা মনে করেন সালমান জামিন পাওয়ার কারণে তাদের আইনি লড়াই প্রশ্নবিদ্ধ হয়েছে। এমনকি নিজেদের মান সম্মানে আঘাতসহ নানা সমস্যায় পড়ছেন তারা। এ কারণেই ফের সালমানের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করবেন তারা।

বিষ্ণোই টাইগার ফোর্স সংগঠনের নেতা রামনিবাস ধোরি এনডিটিভিকে বলেছেন, ‘আমাদের কাছে দিনগুলো অনেক কষ্টের। কারণ একজন প্রানী হত্যাকারী সাজা পেয়েও মাত্র দুদিন জেলে থেকে বেরিয়ে গেছে।’

টাইগার ফোর্সের আরেক নেতা রণনিবাস বুধনাগর জানিয়েছেন, সালমানের পক্ষে জামিনের আদেশটি ভালোভাবে পরীক্ষা করছেন তারা। আইনি পরামর্শও নেওয়ার পর তারা উচ্চতর আদালতে জামিনের বিরোধিতা করে আবেদন জানাবেন।

শুধু সালমান খান নয় টাবু, সাইফ আলি খান, সোনালী বেন্দ্রে এবং নীলমের শাস্তির দাবিতেও উচ্চতর আদালতে আবেদন করবেন তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে