রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুভ জন্মদিন পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : রোজার ঈদে বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে কাজ করলেও কোরবানির ঈদে টিভিতে দেখা যাবে না অভিনেত্রী পূর্ণিমাকে। তবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবং পূর্ণিমা’র শুটিংয়ে অংশ নেবেন তিনি। ৮ জুলাই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ প্রদান অনুষ্ঠানের সংস্কৃতি পর্বে উপস্থাপনা করেন তিনি।

আজ পূর্ণিমার জন্মদিন। তবে এ উপলক্ষে বিশেষ কোনো কিছু করার পরিকল্পনা নেই তার। আজ দুপুর সাড়ে ১২টায় ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত হবেন তিনি। বাকি সময় নিজ বাসভবনে পরিবারের সঙ্গেই কাটাবেন বলে জানান তিনি।

পূর্ণিমা বলেন, ‘বিগত বেশ কয়েকদিন টানা কাজ করেছি। মালয়েশিয়ায় শো শেষ করে দেশে ফিরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম। আবার এবং পূর্ণিমা অনুষ্ঠানেরও শুটিং করেছি। সবমিলিয়েই বেশ ক্লান্ত। যে কারণে জন্মদিনটা একেবারেই নিজের মতো করে কাটাতে চাই, পরিবারের সবার সঙ্গে বিশেষ এ দিনটির সময়টা পার করতে চাই।

তবে হ্যাঁ, এটাও সত্য জন্মদিনে আমার পরিচিত-অপরিচিত শুভাকাক্সক্ষী, ভক্ত-দর্শক ও আমার চলচ্চিত্র পরিবারসহ সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকি, সুস্থ থাকি।’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ