,

ক্যাটরিনাকে ‘বেবি’ বললেন সালমান!

news-image

বিনোদন ডেস্ক : এক সময়ের আলোচিত বলিউড গসিপ, সালমান খান ও ক্যাটরিনার সম্পর্ক। দীর্ঘদিন পর তা ভেঙে যায়। তবে সম্প্রতি তাদের আচরণ আবারো এই জুটির কাছাকাছি আসার ইঙ্গিত দিচ্ছে।

সালমান-ক্যাটরিনাসহ বালিউডের অনেক তারকা এখন আমেরিকায় সফরে আছেন। আর এ সফরেই তাদের রসায়ন প্রথম থেকেই নজর কেড়েছে ফ্যানদের। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে চর্চাও শুরু হয়েছে। ওই প্রমোশনাল ট্যুরের প্রেস কনফারেন্সে ক্যাটকে ‘মাই বেবি’ বলে সম্বোধন করেন সালমান! শুধু তাই নয়, একে অপরের নানা ছোটখাটো বিষয়ে খেয়াল রাখতেও দেখা গেল তাদের।

এক সাংবাদিক সালমানকে প্রশ্ন করেন, ১২ বছর আগের ক্যাটরিনা সম্বন্ধে কী মনে আছে তার? সালমান উত্তর দেওয়ার আগেই ক্যাটরিনা মাইক্রোফোন হাতে তুলে নেন এবং সালমানের হয়ে নিজেই প্রশ্নের উত্তর দেন। ক্যাটরিনা বলেন,‘সালমানের স্মৃতিশক্তি খুব খারাপ, আমার জন্মদিনটাও মনে রাখতে পারে না’।

এর পর অবশ্য আরো চমক অপেক্ষা করছিল ফ্যানেদের জন্য। ওই সাংবাদিক জানান, তার সন্তান এবং ক্যাটরিনার মধ্যে মিল আছে। কারণ ক্যাটরিনা এবং তার সন্তানের জন্মদিন একই, ১৫ জুলাই। ওই সাংবাদিকের কথা শেষ হতে না হতেই সালমান বলে ওঠেন, ‘আমার বেবির জন্মদিন ১৬ জুলাই।’ ক্যাটরিনার মুখে তখন প্রশ্রয়ের হাসি। ক্যাটরিনার জন্মদিনও যে আসলে ১৬ জুলাই সালমান তা মোটেই ভুলে যাননি।

সালমান-ক্যাটের একে অপরের ছোটখাটো বিষয় মনে রাখাকে তাদের ভক্তরা নতুন করে তাদের কাছাকাছি আসার ইঙ্গিত দিচ্ছে হিসেবে দেখছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে