,

১৫ দফা ইশতেহার দিয়ে প্রচার শুরু খায়রুজ্জামান লিটনের

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের প্রচারের শুরুর দিনেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করলের আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ১৫ দফা নির্বাচনী ইশতেহারে তিনি রাজশাহীকে শান্তি ও সম্প্রীতি, শিক্ষা ও সংস্কৃতি, বেকারমুক্ত, উন্নত ও সমৃদ্ধ মহানগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘তিনি মেয়র নির্বাচিত হলে সদ্য বিদায়ী মেয়র ও বিএনপির বর্তমান মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল দায়িত্ব পালনকালে কোনো দুর্নীতি করেছেন কি না, তা খতিয়ে দেখবেন। যদি কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, বুলবুলের বিরুদ্ধে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেবেন।’

বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল এবারের নির্বাচনে এ এইচ এম খায়রুজ্জামান লিটনের প্রধান প্রতিদ্বন্দ্বী।

খায়রুজ্জামান লিটন তাঁর ইশতেহারে রাজশাহীতে কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, গ্যাস–সংযোগের মাধ্যমে পোশাকশিল্প, চামড়াশিল্প, বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধু হাইটেক পার্ক দ্রুত বাস্তবায়ন করে লক্ষাধিক মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ ছাড়া এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপন, রাজশাহী জুট মিল সংস্কার ও সম্প্রসারণ ও ঐতিহ্যবাহী রেশম কারখানা ও রাজশাহী টেক্সটাইল মিল পূর্ণাঙ্গরূপে চালু করার উদ্যোগ নেবেন।

শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, যোগাযোগব্যবস্থা, পরিবেশসহ বিভিন্ন খাতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে দুপুর সাড়ে ১২টার দিকে এই ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ–সংগঠনের নেতারা এবং ১৪–দলীয় জোটের শরিক নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে