রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে ২ কোটি টাকার ওষুধ আটক

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাবণ্য ইসলাম নামে এক যাত্রীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকার আমদানি নিয়ন্ত্রিত বিদেশি ওষুধ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কমকর্তারা। এই ঘটনায় আজ মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে শুল্ক আইনে মামলা করা হয়েছে।

এর আগে সোমবার বিকেলে লাবণ্যর চারটি লাগেজ থেকে আমদানি নিয়ন্ত্রিত ব্লাড ক্যান্সার, ডায়াবেটিকস ও স্লিম হওয়ার সাত প্রকারের মোট ৪৩ হাজার ৮০৫ পিস ওষুধ জব্দ করে কাস্টমস কর্মকর্তারা।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মোহম্মদ শহীদুল ইসলাম বলেন, আটক লাবণ্য ইসলাম মিসর থেকে একটি ফ্লাইটে দুবাই হয়ে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা তার ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি রাখেন।

এক পর্যায়ে লাবণ্য ৪ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত পার হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার চারটি লাগেজ খুলে বিভিন্ন রোগের মোট ৪৩ হাজার ৮০৫ পিস বিদেশি ওষুধ জব্দ করা হয়। আটক ওষুধের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।

আমদানি নীতি আদেশ অনুযায়ী, ওষুধ শিল্প প্রশাসনের অনুমতি ছাড়া বিদেশি ওষুধ আমদানি করার নিয়ম নেই।

আজ সকাল ১০টার দিকে ওই যাত্রীর পাসপোর্ট আটক করে তার বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ড. মোহম্মদ শহীদুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ