,

‘বাংলাদেশ আমি তোমাকে মিস করব’

news-image

মডেল ও অভিনেত্রী মোনালিসা। জীবনের বাস্তবতায় বাংলাদেশে ছেড়ে পাড়ি জমিয়েছেন সুদূর আমেরিকায়। তবে প্রিয় আঙিনার প্রতি টানের কারণে সেখান থেকে বেশি সময় আর দূরে থাকতে পারেন না। যার কারণে এখনো বিশেষ দিবসগুলোতে পর্দায় দেখা মেলে তার।

বিদেশ বিভূঁইয়ে থাকলেও শেকড়েরর টানে বছরে দু-একবার দেশে ফিরে আসেন তিনি। গত ১২ এপ্রিল ঢাকা এসেছিলেন। ঈদ উপলক্ষে নির্মিত বিশেষ কিছু নাটকে অভিনয় করেছেন। তবে পেশাগত কাজের কারণে ৭ জুলাই, শনিবার রাত ১০টার ফ্লাইটে মোনালিসা পাড়ি জমিয়েছেন আমেরিকায়। তার আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমাণ থাকাকালীন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ওয়াল থেকে ক্যাপশন জুড়ে দিয়ে পোস্ট করেন মোনালিসা।

সেখানে তিনি লিখেন, ‘মাতৃভূমিকে বলতে চাই, ভালো থেকো। আমি তোমাদের সবাইকে মিস করব। শুধু তিন মাস, আমার জন্য যথেষ্ট নয়। বাংলাদেশ আমি তোমাকে মিস করব। সবাইকে ভালোবাসি। শিগগিরই দেখা হবে বাংলাদেশ।’

এদিকে মোনালিসা দেশে ফেরার পর অভিনয় ও পরিবারকে সময় দিয়ে দিন পার করেছেন। আর দেশ ছাড়ার আগে আগামী ঈদে প্রচার হবে এমন কিছু নাটকেও অভিনয় করেছেন। সেগুলো হলো সুমন আনোয়ারের ‘যখন সবকিছু থেমে যায়’, সঞ্জয় সমাদ্দারের ‘এক যে ছিলো মা’ এবং শরীফুলের ‘লুকিয়ে ভালোবাসবো তারে’।

জানা গেছে, তিনটি নাটকে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, ইরফান সাজ্জাদ ও আব্দুন নুর সজল।

গেল ঈদে মোনালিসা মোস্তফা কামাল রাজ নির্মিত ‘অনুভবে’ ও আশফাক নিপুণের ‘হয়তো তোমার কাছেই যাবো’ নাটকে অভিনয় করে দারুণ সাড়া পেয়েছেন।

প্রসঙ্গত, আমেরিকাতে দুই বছর ধরে মোনালিসা বিখ্যাত বিউটি প্রোডাক্ট সরবরাহকারী বহুজাতিক প্রতিষ্ঠান ‘সেফোরা’র বিউটি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে