,

অনুষ্ঠানে পুলিশ, বিয়ে ভাঙলো মিঠুনের ছেলের

news-image

বিনোদন ডেস্ক: বিয়ের আগে গ্রেফতার হতে পারেন বলে খবর বেরিয়েছিল ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে। তবে গ্রেফতার না হলেও ভেঙে গেল খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর বিয়ে। শনিবার উটিতে একটি হোটেলে বিয়ের আয়োজন করা হয়েছিল। মিমোর বিরুদ্ধে ধর্ষণ ও জালিয়াতির অভিযোগ থাকায় বিয়ের অনুুষ্ঠানেই চলে আসে পুলিশ।

জিনিউজ২৪-এর এক প্রতিবেদনে জানানো হয়, ধর্ষণ ও জালিয়াতির মামলায় মিঠুনের স্ত্রী যোগিতা বালি ও ছেলে মিমোর দিল্লির একটি আদালত থেকে আগাম জামিন মঞ্জুর করা ছিল। তবুও উটির হোটেলে বিয়ের অনুষ্ঠানে পুলিশ হানা দেয়। পুলিশ হানা দেওয়ার পরই হোটেল ছেড়ে চলে যায় কনেপক্ষ।

তবে গত বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট মিমো ও যোগিতা বালিকে আগাম জামিন দিতে অস্বীকার করে। ফলে তারা দু’জন গ্রেফতার হতে পারেন এমনটাই ভাবা হয়েছিল। তবে জামিন অগ্রাহ্য হওয়ার পরই তারা দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেন। সেখানে শনিবার তাদের জামিন মঞ্জুর করেন বিচারপতি আশুতোষ কুমার।

উল্লেখ্য, সম্প্রতি একটি মহিলা থানায় অভিযোগ করেন তার সঙ্গে মিমোর ৪ বছর সম্পর্ক রয়েছে। তাদের শারীরিক সম্পর্কও রয়েছে। শুধু তাই নয়, তিনি একবার গর্ভবতীও হয়েছিলেন। পরে ওই সম্পর্ক ভাঙার জন্য যোগিতা তাকে হুমকি দিতে থাকেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে