,

সালমান ও ঐশ্বরিয়াকে নিয়ে যা বললেন জ্যাকুলিন

news-image

বিনোদন ডেস্ক : সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী।হাম দিল দে চুকে সোনম’র মতো ব্লকবাস্টার সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা। এছাড়া একসময় তাদের প্রেমের গুঞ্জনে মুখরিত ছিল বলিউড।

তবে সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক এখন অতীত। এমনকি এখন পরস্পরকে এড়িয়ে চলেন তারা। সেদিক বিবেচনা করলে পর্দায় তাদের জুটি হিসেবে দেখতে পাওয়াটা কঠিন। কিন্তু অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ মনে করেন পর্দায় সালমান-ঐশ্বরিয়া জুটিই পারফেক্ট।

জ্যাকুলিন বলেন, ‘হাম দিল দে চুকে সিনেমায় ঐশ্বরিয়াকে সালমানের সঙ্গে সবচেয়ে ভালো লেগেছে। আমার অন্যতম প্রিয় একটি সিনেমা এটি। আমার কাছে পর্দায় এটিই পারফেক্ট জুটি।’

সর্বশেষ রেস-থ্রি সিনেমায় সালমানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জ্যাকুলিন। ঈদুল ফিতর উপলক্ষে গত ১৫ জুন মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে শুরুটা ভালো হলেও পরে খুব বেশি সুবিধা করতে পারেনি এটি। সিনেমাটি প্রযোজনা করেছেন রমেশ তাওরানি এবং পরিচালনা করেছেন রেমো ডিসুজা।

ব্যক্তিগত জীবনে সালমানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে জানিয়ে জ্যাকুলিন বলেন, ‘আমাদের রসায়নটা বেশ ভালো। আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। বলিউডে আমি যখন নতুন তখন থেকেই সালমান আমাকে চেনেন। আমি যখন আলাদিন (২০০৯) সিনেমায় চুক্তিবদ্ধ হই তখন তিনি আমাকে কোথাও দেখেছিলেন। তিনি আমাকে লন্ডন ড্রিমস সিনেমার জন্য ডেকেছিলেন। তারপর থেকেই তার সঙ্গে আমার বিভিন্ন পার্টিতে দেখা হতো। আমাকে সিনেমায় নেয়ার জন্য অতীতে তিনি ডেভিড ধাওয়ান স্যার, সাজিদ নাজিয়াদওয়ালাকে এবং এখন রেস-থ্রি সিনেমার জন্য রমেশ তাওরানিকে অনুরোধ করেছেন। এ সবকিছুই করেছেন আমার অজান্তে।’

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস