,

ছেঁড়া জিন্সের হলুদ সাজে সাইফের মেয়ে সারা

news-image

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খানের একমাত্র মেয়ে সারা আলি খান। ‘কেদারনাথ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে সারার। তবে ছবিটি মুক্তি পাওয়ার আগেই সামাজিক যোগাযোগের মধ্যমগুলোতে রীতিমতো তারকা বনে গেলেন সারা। তার ফ্যাশন সচেতনাতা নিয়ে বেশ সুনাম রটেছে বলিউড পাড়ায়। নিত্য নতুন ঢংয়ের পোশাক ও সজ্জার ঝলক দিয়ে প্রায় অনেকেরই নজর কাড়েন তিনি।

আশা করা হচ্ছে সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘কেদারনাথ’ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৩০ নভেম্বর। ১ জুলাই ‘কেদারনাথ’ ছবির টিমের সদস্যরা মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে হাল ফ্যাশনের ছেঁড়া-ফাটা স্টাইলের জিন্সের সঙ্গে একটি হলুদ রঙের ছোট ক্রপ টপস পরে অংশ নেন সারা।

বাহারি কুচির হাতা ওয়ালা ওই টপসে সে দিন সারাকে বেশ সুন্দর দেখাচ্ছিল বলে জানায় অনুষ্ঠানে উপস্থিত অনেকে। টপের সঙ্গে মিল রেখে তিনি পায়ে পরেছেন ফুল পাতার নকশা করা হাই হিল জুতা। সেই জুতার নকশায় আরও যোগ করা ছিল গোলাপি ও হলুদ রঙের জরি। পোশাকের সঙ্গে সারার মেকআপেও ছিল বিশেষ আকর্ষণ। ভারি মেকআপ এড়িয়ে সারা বেশ হালকা মেকআপ নিয়েছিলেন। চোখে দিয়েছেন বেগুনি ও নীল মেশানো লাইনার সেই সঙ্গে হালকা গোলাপি লিপগ্লস।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস