,

চিকিৎসার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি

news-image

নিজস্ব প্রতিবেদক: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ৮ দিনের সফরে যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ সামরিক- বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

লন্ডনের মুরফিল্ড আই হাসপাতালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি। আগামী ১৫ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে বলে প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন।
এর আগে গত বছরের অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গিয়েছিলেন রাষ্ট্রপতি হামিদ।

গত এপ্রিলে টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটাই আবদুল হামিদের প্রথম বিদেশ সফর। ৭৫ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুর যেতেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে