,

রাতে বাসায় ‘ডেটিং’ করতে গিয়ে ধরা পড়লেন রণবীর-আলিয়া!

news-image

রণবীর কাপুর ও আলিয়া ভাটের কিছু গোপন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে রাতের আঁধারে গোপনে ডেটিং করতে দেখা গেছে এই তারকা জুটিকে। যদিও রণবীর ও আলিয়ার মধ্যে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়।

তবে নিজেদের সম্পর্ক নিয়ে আলিয়া মুখে কুলুপ এঁটে বসে থাকলেও এ ব্যাপারে বেশ খোলামেলা রণবীর। একসঙ্গে দু’জনকে দেখা গেছে বলিউডের সাম্প্রতিক একাধিক বিয়েতে। এমনকী বাড়ি কাছে দু’জনকে একসঙ্গে ঘোরাফেরা করতেও দেখেছেন অনেকে। এবার আরও এক ধাপ এগিয়ে রণবীর সোজা ঢুকে পড়লেন ভাট পরিবারের বাড়িতে।

ভারতীয় গণমাধ্যমে খবর, মহেশ ভাটের বাড়িতে কখনো এক সঙ্গে দেখা গেছে আলিয়া ও রণবীরকে। আবার কখনো এক সঙ্গে রণবীর, আলিয়া ও তার বাবা মহেশ ভাটকে। তবে বিয়ের কথা ঠিক রণবীর আলিয়ার বাড়ি গিয়েছিলেন এমনটা ভাবলে ভুল করবেন। ধারণা করা হচ্ছে নীতু কাপুরের জন্মদিনে যোগ দিতে প্যারিস যাওয়ার পরিকল্পনা করতে ভাট পরিবারের বাড়িতে গিয়েছিলেন রণবীর। ধারণা করা হচ্ছে, সঞ্জু ছবিতে দারুণ অভিনয়ের জন্য রণবীরকে শুভেচ্ছা জানাতেও ডেকে থাকতে পারেন মহেশ ভাট।

কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ‘রালিয়া’-র ছবি ব্রহ্মাস্ত্র। বলিউডে গুঞ্জন, সেই ছবির সেটেই দু’জনের সম্পর্কের সূত্রপাত। এনিয়ে রণবীরকে প্রশ্ন করা হলে অস্বীকার করেননি তিনি। তবে বেশি কিছু বলতেও রাজি হননি অভিনেতা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে