,

রাজশাহী -ঢাকা রুটে বাসের ভাড়া বৃদ্ধি

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী  : রাজশাহী থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে রাজশাহী ফেরত সকল দূরপাল্লার বাসের (নন-এসি) ভাড়া বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশী ভাড়া গুনতে হবে কানসাট ও রহনপুর থেকে ঢাকাগামী যাত্রীদের।

এ রুটে বাড়ানো হয়েছে সিট প্রতি ১০০ টাকা। শুধু রাজশাহীর যাত্রীদের নয় চাপাইনবাবগন্জ থেকে রাজশাহী হয়ে যাওয়া ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীদেরও বাড়তি ভাড়া গুনতে হচ্ছে পহেলা জুলাই থেকে।

শিরোইল বাসস্ট্যান্ডের ন্যাশনাল এবং গ্রামীণ ট্রাভেলস থেকে ভাড়া বাড়ানোর কথা স্বীকার করে বলেন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের সিদ্ধান্তেই এ ভাড়া বাড়ানো হয়েছে।
হঠাৎ কেন ভাড়া বাড়ানো হলো তা জানতে চাইলে তারা জানান, সড়ক পথে জ্বালানী সহ অন্যান্য খরচ বেড়ে যাবার কারনেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পূর্বে কানসাট ও রহনপুর থেকে ঢাকার ভাড়া ছিলো ৫০০ টাকা, এখন ৬০০ টাকা। চাঁপাইনবাবগঞ্জ থেকে ভাড়া ছিলো ৫০০ টাকা যা বাড়ানো হয়েছে ৫৬০ টাকায়। এছাড়া রাজশাহী থেকে আগে ভাড়া ছিলো ৪৫০ টাকা যা এখন থেকে দিতে হবে ৪৮০ টাকা এবং নাটোর থেকে ৩৭০ থেকে ভাড়া ৩০ টাকা বাড়িয়ে ৪০০ টাকা নির্ধারণ করা
হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে