,

আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে: নুরের বাবা

news-image

নির্যাতনের কারণে আমার ছেলের কিডনির সমস্যা, মাথায় সমস্যা দেখা দিয়েছে। সমস্ত গায়ে ব্যথায় সে নড়াচড়া করতে পারছে না। আমার ছেলে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

শুক্রবার বিকাল ৫ টায় প্রেসক্লাবের সামনে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজের সমাবেশে কান্না জড়িত কন্ঠে কোটা আন্দোলনের নেতা নুরের বাবা ইদ্রিস হাওলাদার এসব কথা বলেন।

এসময় তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগারের সামনে তাকে অমানুষিক ভাবে নির্যাতন করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন আমার ছেলেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে তাকে সেখান থেকে বের করে দেয়া হয়। অন্য মেডিকেলে নেয়া হলে তাকে সেখান থেকেও বের করে দেয়া হয়। আমি জমি বিক্রয় করে ছেলের চিকিৎসার জন্য টাকা দিয়েছি।

এসময় তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেন কোটা সংস্কার আন্দোলন যদি ন্যায় সংগত ও যৌক্তিক হয় তাহলে অনতিবিলম্বে যেন প্রজ্ঞাপন জারি করা হয়।

আন্দোলনে যারা আটক রয়েছে তাদের মুক্তির দাবি জানান নুরের বাবা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে