রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূস এমডি পদ হারিয়ে পদ্মা সেতুতে অর্থায়ন আটকায়: প্রধানমন্ত্রী (ভিডিও)

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  বয়সের কারণে একটি ব্যাংকের এমডি পদ হারিয়ে দেশের একজন স্বনামধন্য ব্যাক্তি (প্রফেসর ড. ইউনূস) পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন আটকে দিয়েছিলেন। কিন্তু তাতেও কোনো কাজ হয় নি। আজকে পদ্মাসেতু দৃশ্যমান।

বৃহস্পতিবার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সিদ্ধান্ত ছিলো নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করবো। সেটা সফলতার সাথে করতে পেরেছি। আজকে পদ্মাসেতু দৃশ্যমান। দেশকে সম্মনজনক অবস্থানে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। নিজের কি আছে সেটা চিন্তা করি না। দেশের মানুষকে কতটা দিতে পারলাম সেই বিবেচ্য বিষয়। আজকে বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ, প্রায় ৯২ ভাগ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। আমাদের দেশ স্বাধীন দেশ একথা সবসময় মনে রাখতে হবে।

তিনি আরো বলেন, বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারের সম্মানের সঙ্গে মাথা উঁচু করে যেন বাঙালি জাতি দাঁড়াতে পারে সে লক্ষে কাজ করে যাচ্ছে সরকার। যেটুকু কাজ করেছি দেশ ও দেশের মানুষকে ভালোবেসে করেছি। সশস্ত্র বাহিনীকে আরো যুগোপযোগী ও শক্তিশালী করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শান্তি প্রতিষ্ঠায় নিজের সরকারের ভূমিকা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে পার্বত্য শান্তিচুক্তি করে। এর মধ্য দিয়ে ৬৪ হাজার শরনার্থীর সংকট দূর হয়। আমরা সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠা করেছি। প্রতিবেশি দেশের সঙ্গে মনোমালিন্য ছাড়াই নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছি।

https://www.facebook.com/somoynews.tv/videos/1811648912261511/

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ