,

ক্যানসার আক্রান্ত সোনালির পাশে বি-টাউন

news-image

বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, ক্যানসার বেশ খানিকটা ছড়িয়ে পড়েছে এই অভিনেত্রীর শরীরে। কর্কট রোগে আক্রান্ত হওয়ার খবরটি ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজেই জানিয়েছেন সোনালি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে টুইটারে সোনালি বলেন, ‘জীবনে মাঝেমধ্যে খারাপ সময় আসে। যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না, তখনই আপনাকে চমকে দেবে। সম্প্রতি আমার উচ্চ পর্যায়ের ক্যানসার ধরা পড়েছে। এই বিষয়টা নিয়ে আমি বুঝতে পারিনি। বর্তমানে ক্যানসারের চিকিৎসা চলছে এবং দ্বিতীয় পর্যায়ে চলে এসেছে। ব্যথার কারণে ও সামান্য পরীক্ষা করতে গিয়ে এই রোগ ধরা পড়ে। পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুরা আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমাকে সমর্থন জানিয়েছেন।’

এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, সোনালি বেন্দ্রের ক্যানসারের বিষয়টি জানার পর বলিউডের অনেকেই টুইটারে সমবেদনা ও সাহস দিচ্ছেন সোনালিকে।

প্রযোজক ও নির্মাতা করণ জোহর লিখেছেন, ‘তুমি সত্যিকার যোদ্ধা ও আমার অন্তর থেকে রইল ভালোবাসা।’

অভিনেতা রিতেশ দেশমুখ লিখেছেন, ‘খুবই দুঃখের ও হতাশার খবর। আপনার দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছি।’

অভিনেত্রী ইলিয়েনা ডি ক্রুজ লিখেছেন, ‘তোমাকে শক্তি ও ভালোবাসা দিলাম।’

এ ছাড়া বলিউডের আফতাব শিবদাসিনি, রাজকুমার রাও, নেহা ধুপিয়া, বিবেক ওবেরয়সহ অনেকেই সোনালির সুস্থতা কামনা করে টুইট করেছেন।

‘আগ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনালির। তার পরে বলিউডে জখম, সারফারোশ, হাম সাথ সাথ হ্যায়, মেজর সাব, কাল হো না হো, লজ্জাসহ অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ ২০১৩ সালে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারাতে’ দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।

ব্যক্তিগত জীবনে সোনালি বেন্দ্রে বিবাহিত, তাঁদের একটি ছেলে রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে