,

জনগণের কাছে দেয়া কথা রাখতে হবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: কে কোন দল থেকে পাশ করেছেন, তা বড় কথা নয়। সবাই মিলে দেশের উন্নয়ন করতে হবে। দেশে বহুদলীয় গণতন্ত্র রয়েছে। এখানে সব দলের প্রতিনিধি আছেন। জনগণের কাছে দেয়া কথা রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ(বৃহস্পতিবার) সকালে গণভবনে খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেককে শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী বলেন, দেশের সব নাগরিকদের পরিকল্পনা অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। তাই জনগণের উন্নয়নের লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, খুলনা থেকে মোংলা পর্যন্ত রেল লাইন চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া খুলনার সুপেয় পানির অভাব দূর করতে কাজ শুরু হয়েছে। এছাড়া আরও রাস্তা-ঘাট তৈরিতে সরকার কাজ করছে।

শেখ হাসিনা বলেন, খুলনার স্থানীয় প্রশাসন নিজ উদ্যোগে ভিক্ষুকমুক্ত কর্মসূচি বাস্তবায়ন করেছে। প্রশাসনের কর্মকর্তারা তাদের একদিনের বেতন দিয়ে এই কর্মসূচি শুরু করেন। প্রধানমন্ত্রীর তহবিল থেকেও এই প্রকল্পে সহায়তা দেয়া হয়। দেশকে ভিক্ষুকমুক্ত করাই আমাদের লক্ষ্য।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে