,

‘আমি বারবার ধর্ম পরিবর্তন করতে পারব না’

news-image

ঢাকাই ছবির নাম্বার ওয়ান নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। যদিও অপু-শাকিবের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। ছোট্ট আব্রাম এখন মা অপুর কাছেই থাকে।

আব্রাম ধীরে ধীরে বড় হয়ে উঠছে। আর কয়েক বছর পরই সে বাস্তবতা বুঝা শিখবে। সে তার বাবা-মায়ের বাস্তবতাও বুঝবে। এদিকে, মা অপু বিশ্বাস ছেলে আব্রামের জন্য সবই করতে পারে। এমন দৃঢ়তা এখন তার মধ্যে। দেশের একটি দৈনিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।

এর আগেও অবশ্য গণমাধ্যমে অপু বিশ্বাস জানিয়েছিলেন, তিনি মুসলমানই থাকবেন। এর একমাত্র কারণ তার ছেলে জয়।

ওই প্রতিবেদককে অপু বলেন, ছেলেকে (আব্রাম) কনফিউশনে রাখতে চাই না। আমি স্বামীর জন্য মুসলমান হয়েছিলাম। যদিও এখন স্বামী নেই, অনেকে নিজ ধর্মে ফিরে যায়। কিন্তু আমি বার বার ধর্ম পরিবর্তন করতে পারব না। আমি ইসলাম বিশ্বাস করেই এ ধর্ম পালন করি। আর ছেলে যখন বড় হবে। তখন ওর বাবার ধর্ম একটি হবে, আর মায়ের ধর্ম আরেকটি হবে, ছেলে কনফিউশনে পরে যাবে, ওকে সব জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হবে। এ পরিস্থিতিতে ওকে আমি ফেলতে চাই না।

অপু বিশ্বাস আরও বলেন, সংসার বাঁচাতে আমি আমার দীর্ঘদিনের ক্যারিয়ারও বিসর্জন দিয়েছি। এটা করেও শাকিবের থেকে কোনো সাড়া পাইনি। অনেক আশা করেছিলাম, হয়তো এক সময় শাকিব তার ভুল বুঝতে পারবে। বাবা হিসেবে অন্তত ছেলের জন্য হলেও ফিরে আসবে।

কিন্তু অনেকটা দিন পেরিয়ে গেলেও তাদের মধ্যে আর সম্পর্কের জোড়া লাগেনি।

ওই প্রতিবেদনে অপু আরো বলেন, এখন আর এ ধরনের আশা করি না। আমার সন্তানই এখন আমার সব। ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলাই আমার একমাত্র কাজ। আমরা মা-ছেলে ভালোই আছি। আল্লাহ আমাদের ভাল রেখেছেন।

অনেকটা আক্ষেপের শুরে অপু এও বলেন, মানুষের ভালোবাসা আমার বেঁচে থাকার প্রেরণা। সবার ভালোবাসা নিয়েই আগামী দিনগুলো চলতে চাই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে