,

অবৈধ নির্মাণ, বিপাকে প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়াকে নোটিস পাঠাল মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন। আন্ধেরির ওশিওয়াড়ায় বেআইনি নির্মাণের জন্য তাকে নোটিশ পাঠানো হয়েছে। প্রিয়াঙ্কার অফিস ও আরো একটি কমার্শিয়াল বিল্ডিং বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। এই নিয়ে পাঁচজন অভিযোগপত্র জমা দিয়েছেন। আর সেই কারণেই প্রিয়াঙ্কাকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএমসি।

এলাকায় একটি স্পা ও স্যাঁলো রয়েছে। অভিযোগ, সেই স্পায়ের একটি তলা বেআইনিভাবে তৈরি করা হয়েছে। ওই পাঁচজনের অভিযোগের কারণে কতৃপক্ষ (বিএমসি) সেটি পরিদর্শন করে। তাতে কিছু সমস্যা পায় তারা। ওই নির্মাণটি চোপড়া পরিবার অফিস হিসেবে ব্যবহার করে। এছাড়া বাস্তু প্রেসিন্ট নামে একটি ব্যবসায়ী সংস্থাও সেটি ব্যবহার করে। উভয়কেই আলাদা আলাদা নোটিশ পাঠিয়েছে বিএমসি।

কতৃপক্ষ জানান, তারা জায়গাটি ভাড়া নিয়েছে। এর জন্য প্রিয়াঙ্কা চোপড়া ও তার মায়ের সঙ্গে চুক্তি হয়েছে তাদের। বেআইনি নির্মাণটি প্লাইউড ও কাচের দেয়াল দিয়ে আলাদা করা। দুই প্রতিষ্ঠানের রক্ষী একই।

বিএমসি সূত্রে জানানো হয়েছে, এই বেআইনি নির্মাণ নিয়ে ২০১৩ সালে তারা কথা বলেছিলেন। চোপড়া পরিবারকে জানানো হয়েছিল তারা যেন অবৈধ নির্মাণ ভেঙে ফেলে। শুধু যেটুকু জায়গার অনুমতি পৌরসভা দিয়েছে, সেখানেই যেন নির্মাণ করে তারা। নাহলে পৌরসভা নিজের উদ্যোগেই সেটি ভেঙে ফেলবে। কিন্তু তার পরেও সেই নির্দেশ মানা হয়নি।

বিএমসির একজন সিনিয়র অফিসার জানিয়েছেন, পৌরসভা আগেই তাদের থেকে এই অবৈধ নির্মাণের জন্য জরিমানা আদায় করেছে। তখনই জায়গাটি ভেঙে ফেলার জন্য বলা হয়েছিল। কিন্তু তারপরেও তারা বিষয়টিকে পাত্তা দেয়নি। ফলে একপ্রকার বাধ্য হয়েই মহারাষ্ট্র আঞ্চলিক টাউন প্ল্যানিং এ্যাক্ট (এমআরপিপি) এর অধীনে নোটিশ পাঠানো হয়েছে চোপড়া পরিবারকে। যদি তারা এর উত্তর না দেন, তবে পৌরসভা অবৈধ নির্মাণ ধ্বংস করে দেবে বলে জানানো হয়েছে। এনিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বা তার মা মধু চোপড়ার তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে