,

বরগুনায় বাসায় ঢুকে এসিল্যান্ডের স্ত্রীকে ছুরিকাঘাত

news-image

বরগুনার বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রীকে বাসায় ঢুকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত অদিতি বড়াল বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রী ও বাগেরহাট এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেপী বড়ালের মেয়ে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বেতাগী সরকারি কলেজের কাছে নিজ বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত বাসার দরজা খুলতে বলে। দরজা খুলতেই মুহূর্তের মধ্যে বাসায় প্রবেশ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় ইউএনও মো. রাজীব আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানা পুলিশের ওসি মামুন অর রশিদ জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বলেন, ভূমি কর্মকর্তার স্ত্রীকে ছুরিকাঘাত করার বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। আহত অদিতি বড়ালের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, আদিতি বড়াল বাগেরহাট উপজেলার চেয়ারম্যান কালিদাশ বড়ালের মেয়ে। আহত আদিতি বড়ালের বাবাও দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন। তার বাবা মৃত্যুর পরে বিচার চাইতে গিয়ে তাদের পরিবার একাধিকবার দুর্বৃত্তদের রোষানলে পড়েন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে