,

বিয়েটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল: বাঁধন

news-image

বিনোদন ডেস্ক: ছোট পর্দার পরিচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের চেয়ে ২০ বছরের বড় মাশরুর সিদ্দিকী সনেটকে তিনি বিয়ে করেছিলেন সালে। এই বিয়ে নিয়ে অনেক সমালোচনা হয়। অনেকেই বলেন, কেবল অর্থ-সম্পদের জন্য এই বিয়ে করেছিলেন বাঁধন। কিন্তু আসলেই কি তাই? সোজাসাপ্টা উত্তর দিলেন বাঁধন নিজেই।

সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসে বিয়ের ব্যাপারে বাঁধন বলেন, আমি কখনো টাকার জন্য বয়সী কাউকে বিয়ে করিনি। একজন মানুষের সঙ্গে সংসার করার জন্য বিয়ে করি। সবাইকে একটি ব্যাপার নিশ্চিত করতে চাই, এই বিয়েটা আমার জীবনের সবচেয়ে ভুল ছিল।

সনেটের সঙ্গে বাঁধনের ডিভোর্স হয়ে গেছে ২০১৪ সালে। বর্তমানে তিনি তার একমাত্র মেয়ে সায়রাকে নিয়ে আছেন। সম্প্রতি বাঁধন নিজের ফিটনেস ফিরিয়ে এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নতুন ফটোশুটের বেশ কিছু ছবি শেয়ার করে চমকে দেন ভক্তদের।

এছাড়া কিছু দিন আগেই তিনি জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ ছবিতে চুক্তিবদ্ধ হন। যদিও পরে আবার ছবিটি থেকে সরে দাঁড়ান। তবে শোনা যাচ্ছে, শিগগিরই তিনি বড় কোনো চমক নিয়ে দর্শকের সামনে হাজির হবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে