,

আবারও ক্যামেরার সামনে বাপ্পি-অপু

news-image

বিনোদন ডেস্ক: দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির তৃতীয় লটের শুটিং শুরু হয়েছে। আজ সোমবার থেকে সাভারের রাজমহল রিসোর্টে ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন পরিচালক। মূলত ২৮ জুন থেকে তৃতীয় লটের শুটিং শুরু হয়েছে। তবে আজ থেকে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন নায়ক-নায়িকা।

তৃতীয় লটে পুরো ছবির দৃশ্যধারণ শেষ হবে। এরপর বাকি থাকবে গানের শুটিং। গানের শুটিং দেশেই হবে বলে জানিয়েছেন নির্মাতা।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিতে বাপ্পি-অপু ছাড়া আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জারসহ অনেকে।

ছবিটি নিয়ে নায়ক বাপ্পি চৌধুরী বলেন, `এটা আমার জন্য অনেক আনন্দের যে দেবাশীষ বিশ্বাসের সঙ্গে কাজ করছি। তিনি আমার খুব পছন্দের একজন মানুষ। অনেকদিন ধরেই আমাদের কাজের কথা হচ্ছিল। শেষ পর্যন্ত এই ছবিটির মাধ্যমে কাজ করা হলো।

‘তিনি আরও বলেন, `আমার বিপরীতে আছেন অপু বিশ্বাস। তিনিও ভীষণ ভালো একজন অভিনেত্রী। আশা করছি কাজটি অনেক সুন্দর হবে। দর্শকরা পছন্দ করবেন।’

পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, “শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সম্পূর্ণ দেশীয় ছবি। আমরা চেষ্টা করছি একটি ভালো মানের ছবি দর্শকদের উপহার দিতে। শুটিং প্রায় শেষের পথে। দর্শকরা ছবিটি পছন্দ করবেন বলে আশা করছি।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে