,

অক্ষয় কুমার আসছেন ‘টয়লেট টু’ নিয়ে

news-image

বিনোদন ডেস্ক : অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট- এক প্রেম কাঁথা’ ছবিটি ২০১৭ সালে বক্স অফিসে দারুণ সাফল্য পায়। গ্রামীণ পটভূমিকায় নির্মিত এই ছবির গল্প এক নারীর স্বাস্থ্য অধিকার আদায় নিয়ে। অক্ষয় ছবিতে ওই নারীর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন; যিনি নিজের স্ত্রী তথা গ্রামীণ নারীদের স্বাস্থ্য অধিকারের লক্ষ্যে লড়াই করেন।

ছবিটির কাহিনী ওই সময় দর্শকদের ভীষণভাবে নাড়া দেয়। এবার ছবিটির দ্বিতীয় পর্ব নিয়ে আসার পরিকল্পনা করছেন ছবিটির প্রধান অভিনেতা অক্ষয় কুমার। গত শনিবার টুইটারে এ বিষয়ে অক্ষয় একটি বার্তাও দেন দর্শকদের। অক্ষয় লিখেছেন, ‘টয়লেট টু’ নামের দ্বিতীয় ব্লকবাষ্টার ছবি দেখার সময় এসেছে। এবার ছবিটি দেখে সারাদেশ বদলে যাবে।’

টুইটারে লেখার পাশাপাশি অক্ষয় একটা ভিডিও প্রকাশ করেন। সেখানে ছোট একটি নোটে লিখেন, টয়লেট তো নির্মাণ করা হলো। এবার আরো কিছু কথা বলার আছে। আসছে টয়লেট এর দ্বিতীয় পর্ব। অক্ষয় ছবিটি নিয়ে আর কিছু বিস্তারিত জানাননি।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্যানিটেশন ব্যবস্থার উন্নতি করার ক্যাম্পেইনকে সমর্থন করে নির্মাণ করা হয় অক্ষয় কুমার ও ভূমি পেদনকর অভিনীত সোশাল ড্রামা ‘টয়লেট- এক প্রেম কাঁথা’। ছবিটি শুধু ভারতের বাজারেই ১ লাখ ৩৪ হাজার ২২ কোটি রুপি আয় করে। এছাড়া চীনেও ছবিটি ১০০ কোটি রুপির বেশি আয় করে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস,সমকাল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে